জোড়া খুনে একজনের মৃত্যুদণ্ড
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বেগমগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণ কেন্দ্র করে গুলিতে দুজন নিহতের ঘটনায় প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামি পারুল ও ফরহাদকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২ এপ্রিল বেগমগঞ্জের জগদীশপুর গ্রামের মনু মিঝি বাড়িতে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণ কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে আসামি সবুজের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর গুলি চালানো হয়। এতে সেতারা বেগম ও খলিল নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
ঘটনার পর আবদুস সহিদ মামলা করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।
