অসামাজিক কার্যকলাপ
কাশিমপুরে গেস্ট হাউস থেকে ৬ তরুণ-তরুণী গ্রেফতার
কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অসামাজিক কার্যকলাপের অভিযোগে গাজীপুর মহানগরের কাশিমপুরের একটি গেস্ট হাউস থেকে ৩ তরুণ ও ৩ তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় ওই গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরা জেলার তালা উপজেলার তালা নামক গ্রামের মোকছেদ আলীর ছেলে গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকার খান বাড়ির ভাড়াটিয়া তারেক রহমান (৩৫), রাজশাহী জেলার বাগমারা উপজেলার বীরকুণ্ডু গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে শ্রীপুরের বাবুলের বাড়ির ভাড়াটিয়া রবিউল ইসলাম (৩৪), পঞ্চগড় জেলার বোদা উপজেলার কোমারপাড়া গ্রামের তজিম উদ্দিনের ছেলে আশুলিয়া থানার শিরিনের বাসার ভাড়াটিয়া মো. ইয়াছিন আলী (২৫)। এছাড়া ৩ তরুণীকেও গ্রেফতার করা হয়েছে।
কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করে কাশিমপুরের ড্রিমল্যান্ড গেস্ট হাউস থেকে অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকায় ৩ জন তরুণ ও ৩ জন তরুণীকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
