Logo
Logo
×
   

সারাদেশ

জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ৫ জন গ্রেফতার

Icon

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:০৪ পিএম

জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ৫ জন গ্রেফতার

নেত্রকোনার বারহাট্টায় দোকানে বসে জুয়া খেলার সময় ইউনিয়ন পরিষদের দুই মেম্বারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

উপজেলার আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামের পাকা রাস্তাসংলগ্ন মেম্বার মার্কেটের সাব্বিরের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- হরিয়াতলা গ্রামের নবী নেওয়াজের ছেলে আসমা ইউপি মেম্বার লিটন মিয়া (৫০), আলতাফুর রহমান আলতু মেম্বারের ছেলে সাব্বির আহমেদ (৩২), উপেন্দ্র চন্দ্র বিশ্বশর্মার ছেলে হিরেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা (৪২), ছয়গাঁওয়ের সামছুদ্দিনের ছেলে আসমা ইউপি মেম্বার এমদাদুল হক হীরা (৪০) ও চানফর আলীর ছেলে একদিল মিয়া (৩৮)। বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামের পাকা রাস্তাসংলগ্ন মেম্বার মার্কেটে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলছিল। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে সাব্বিরের দোকানে আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় আসমা ইউনিয়ন পরিষদের দুইজন মেম্বারসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি চম্পক দাম বলেন, জুয়া ও মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে বারহাট্টা থানা পুলিশ তৎপর। আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। এটি জুয়া খেলাসংক্রান্ত বারহাট্টা থানার প্রথম মামলা। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .