Logo
Logo
×
   

সারাদেশ

রাঙামাটিতে পিকআপ উলটে নারীসহ ৪ জন নিহত

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম

রাঙামাটিতে পিকআপ উলটে নারীসহ ৪ জন নিহত

নিহতরা রোববার সাপ্তাহিক হাটের দিন কুতুকছড়ি বাজার থেকে কাঁচা সবজি ও তরকারি সংগ্রহের জন্য ওই গাড়িতে করে যাচ্ছিলেন।

রাঙামাটিতে পিকআপ উলটে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মানিকছড়ি আর্মিক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)। আহতরা হলেন পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, পুরোনো একটি পিকআপে যাত্রী নিয়ে রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের উদ্দেশে যাচ্ছিলেন তারা। পথে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কে উলটে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহত অবস্থায় চট্টগ্রামে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা রোববার সাপ্তাহিক হাটের দিন কুতুকছড়ি বাজার থেকে কাঁচা সবজি ও তরকারি সংগ্রহের জন্য ওই গাড়িতে করে যাচ্ছিলেন।

পুলিশ নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। চালকসহ আহত দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .