হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগের খাদ্য বিতরণ, ডাক্তারসহ ৭ জন শোকজ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের ব্যানারে উপজেলা হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনদের মাঝে খাবার বিতরণের ঘটনায় ডাক্তারসহ ৭ জনকে শোকজ করা হয়েছে।
এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি আক্তার চমন, সার্জারি কনসালটেন্ট ডা. মোরশেদ আলম, মেডিকেল অফিসার ডা. জামিল আরাফাত নিবির। তাদের দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জানা যায়, পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজান রোগীদের খাদ্য বিতরণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়লে নানা মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে মেডিকেল অফিসার ডা. তানহা শোয়াইব, সিনিয়র স্টাফ নার্স তহুরা আক্তার, আসাদুল হক, আসমা খাতুন, আনসার সদস্য আকাশ ইসলাম, পাশারুল ইসলাম ও নিরাপত্তা কর্মী শাকিল আহমেদকে দায়িত্বে অবহেলায় কারণে শোকজ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন।
আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি আক্তার চমন বলেন, এ ঘটনায় ৭ জনকে শোকজ করা হয়েছে।
