Logo
Logo
×
   

সারাদেশ

পিরোজপুরে ইয়াবাসহ গ্রামপুলিশ সদস্য গ্রেফতার ‎

Icon

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:৪৮ এএম

পিরোজপুরে ইয়াবাসহ গ্রামপুলিশ সদস্য গ্রেফতার  ‎

গ্রেফতার গ্রামপুলিশ সদস্য মো. নাদিম শেখ (৩১)। ফাইল ছবি

পিরোজপুরে ইয়াবাসহ মো. নাদিম শেখ (৩১) নামে এক গ্রামপুলিশ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 

সোমবার (১৭ আগষ্ট) ভোরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎‎গ্রেফতা নাদিম শেখ সদর উপজেলার পশ্চিম চর কদমতলা এলাকার মো. হায়দার শেখের ছেলে।

‎পিরোজপুর সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে কদমতলা বাজার এলাকায় অবস্থান নেয় সদর থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নাদিমকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

‎এই ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠান।  

‎‎পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এ নিয়মিত ও বিশেষ অভিযান জিরো টলারেন্স নীতিতে অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক না কেন, এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ বিন্দুমাত্র আপস করবে না। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম