Logo
Logo
×
   

সারাদেশ

হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:২৫ পিএম

হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট

আবদুল হান্নান মাসউদ। সংগৃহীত ছবি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বিরুদ্ধে দায়ের করা রিটকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, কাল্পনিক ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন তার অনুসারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

নির্বাচনি হলফনামায় তথ্য গোপনের কথিত অভিযোগ তুলে তার সংসদ সদস্য পদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে রিট আবেদন করা হয়েছে, তাকে মূলত হান্নান মাসউদের জনপ্রিয়তা এবং জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করার একটি ব্যর্থ অপচেষ্টা হিসেবে দেখছেন হাতিয়াবাসী।

বুধবার (১৯ আগস্ট) হাতিয়া উপজেলার নাজমুল হোসেন নামের এক ব্যক্তি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য নির্ধারিত রয়েছে। 

তবে স্থানীয় সচেতন মহলের দাবি, নির্বাচনি ময়দানে সাধারণ ভোটারদের বিপুল রায়ে বিজয়ী হান্নান মাসউদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না পেয়ে শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ার অপব্যবহার করে তার গতিরোধের চেষ্টা চলছে।

রিট দায়েরের প্রতিক্রিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ দৃঢ় অবস্থান প্রকাশ করে জানিয়েছেন, এসব অভিযোগ নিতান্তই একটি তামাশা ও অহেতুক কার্যকলাপ ছাড়া কিছুই নয়। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, নির্বাচন কমিশনের সকল আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে এবং শতভাগ স্বচ্ছতা বজায় রেখেই তিনি তার হলফনামা ও প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .