শাহীন শিক্ষা পরিবারের আয়োজন
৩৪ জেলার স্পেলিং স্টারের প্রাথমিক বাছাই পরীক্ষা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:০৬ পিএম
শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে স্পেলিং স্টারের প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে স্পেলিং স্টার-২০২৬ এর প্রাথমিক বাছাই পরীক্ষা।
শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় দেশব্যাপী ২২ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করে। শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে এ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং যুগান্তর।
প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল Shaheen Education Family-এর অফিসিয়াল Facebook Page ও www.shaheen.edu.bd- এ প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আকর্ষণীয় ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে।
শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, শিশুদের ইংরেজি বানান দক্ষতা ও শব্দভান্ডার বাড়ানোর পাশাপাশি ইংরেজিভীতি দূর করা, আÍবিশ্বাস সৃষ্টি এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
