খুলনায় স্কুলের বাথরুম থেকে হাত-পা, মুখ বাঁধা ছাত্রী উদ্ধার
খুলনা ব্যুরো
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:১২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় স্কুল ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাথরুমের তালা ভেঙে নবম শ্রেণির এক ছাত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার গাজীরহাট হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকারী নির্মাণ শ্রমিকরা জানান, বাইরে থেকে তালাবদ্ধ বাথরুমের ভেতর থেকে গোঙানির শব্দ পেয়ে তালা ভেঙে ভেতরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মেয়েটিকে পান তারা।
ভুক্তভোগীর মায়ের দাবি, ছুটির পর বাথরুমে ঢোকার সময় পেছন থেকে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা তার মেয়েকে বেঁধে রেখে যায়। তার শরীরে ইনজেকশন পুশ করা হয়েছে এবং ব্লেডের কাটার চিহ্ন রয়েছে।
দিঘলিয়া থানার ওসি হাওলাদার সানোয়ার গণমাধ্যমে বলে, অপরাধীদের শনাক্তে তদন্ত চলছে।
