Logo
Logo
×
   

সারাদেশ

শ্রীনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

শ্রীনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ফাইল ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। 

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলো- ওই গ্রামের মোল্লা বাড়ির মহসিন মোল্লার ছেলে ইব্রাহিম (৫) ও মহিউদ্দিন মোল্লার ছেলে রায়হান (৪)। তাদের দুজনের বাবা প্রবাসে থাকেন।  

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে শিশু ইব্রাহিম ও রায়হান বাড়ির লোকজনের অজান্তে নিখোঁজ হয়। পরে তাদের পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে তাদের স্যান্ডেল দেখতে পায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন পুকুরের পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কান্তা দাস দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। 

একই বাড়ির দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম