Logo
Logo
×
   

সারাদেশ

রাজৈরে পানিতে পড়ে যমজ বোনের মৃত্যু

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম

রাজৈরে পানিতে পড়ে যমজ বোনের মৃত্যু

মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে পড়ে ৫ বছরের যমজ বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত যমজ শিশু তাবাসসুম ও তাহারিয়া মোল্লাকান্দি গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলছিল তাবাসসুম ও তাহারিয়া। এ সময় হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায় তারা। বাড়ির পাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে যমজ শিশুর বাড়িতে গিয়েছিলাম। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম