Logo
Logo
×
   

সারাদেশ

চাঁদাবাজি মামলায় সহযোগীসহ ছাত্রদল নেতা গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:২৪ এএম

চাঁদাবাজি মামলায় সহযোগীসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চাঁদাবাজি ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় এক সহযোগীসহ ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসেন (২৬) ও তার সহযোগী মো. শাকিব (২৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিদলাই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিন মামলার এজাহারনামীয় আসামি ছাত্রদল নেতা সাব্বির হোসেন ও তার সহযোগী মো. শাকিবকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, চাঁদাবাজি, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা তিনটি মামলায় তাদের নাম রয়েছে। এর আগেও ছাত্রদল নেতা সাব্বির হোসেনের বিরুদ্ধে থানায় চাঁদা দাবির একটি অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সহসভাপতি এমদাদুল হক ধীমান বলেন, চাঁদাবাজিসহ কারও ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন নেবে না। ছাত্রদল এখন পরিচ্ছন্ন সংগঠন। এখানে মেধা ও আদর্শের চর্চা হয়। কেউ অপরাধে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনী সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, ছাত্রদল নেতা সাব্বির তিনটি মামলার এজাহারনামীয় আসামি। শুক্রবার দুপুরে গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম