Logo
Logo
×
   

সারাদেশ

অজ্ঞাত স্থান থেকে উসকানিমূলক পোস্ট

জামিন নিতে গিয়ে কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

জামিন নিতে গিয়ে কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাদারীপুরের কালকিনি পৌরসভা শাখার সাবেক সহ-সভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান লাভু তালুকদারকে একটি মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তিনি অজ্ঞাত স্থান থেকে উসকানিমূলক পোস্ট দিতেন।

মঙ্গলবার দুপুরে আসাদুজ্জামান লাভু তালুকদার একটি মামলায় মাদারীপুর কোর্টে জামিন পাওয়ার জন্য হাজিরা দিতে যান। এ সময় আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান লাভু তালুকদার অজ্ঞাত স্থানে গা-ঢাকা দিয়ে থাকেন। তিনি অজ্ঞাত স্থানে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনের যোদ্ধা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক উসকানিমূলক পোস্ট দিতে থাকেন। এছাড়া বেশ কয়েক মাস আগে আসাদুজ্জামান লাভু তালুকদারের বিরুদ্ধে  সরকারি গাছ কাটার মামলা দায়ের করা হয়। এ মামলায় মঙ্গলবার সকালে গোপনে জামিন আনতে গেলে মাদারীপুর আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, লাভু তালুকদারের বিরুদ্ধে ঢাকা-বরিশাল মহাসড়কের গাছ কাটা মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম