Logo
Logo
×
   

সারাদেশ

রাজবাড়ীতে নারী উদ্যোক্তা লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ এএম

রাজবাড়ীতে নারী উদ্যোক্তা লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ছবি: যুগান্তর

রাজবাড়ীতে বাজারে প্রকাশ্যে নারীর ওপর অশ্লীল ভাষা প্রয়োগ এবং শারীরিক নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। 

বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। 

জেলা সহ-সভাপতি শাহিনা সুলতানার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সংঠনটির সদস্য ও সাবেক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, মহিলা পরিষদের সদস্য আইনজীবী নাজমা খাতুন, সদস্য কৃষ্ণা চক্রবর্তী।  

এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে এভাবে নারীকে নির্যাতন মানে একজন মায়ের চরম অপমান। আমরা আর এ ধরনের ঘটনা দেখতে চাই না। 

বক্তারা নারীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম