Logo
Logo
×
   

সারাদেশ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও ভাইরালের পর বিএনপি নেতা বহিষ্কার

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও ভাইরালের পর বিএনপি নেতা বহিষ্কার

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসী স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরালের পর অবশেষে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুনকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি জসীম উদ্দীন ফরাজী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়- মঠবাড়িয়া পৌরসভা বিএনপির ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে দলীয় ও সব পদ-পদবি থেকে তাকে বহিষ্কার করা হলো। ওই চিঠিতে দলীয় নেতাকর্মীদের মেহেদী হাসান মামুনের সঙ্গে সাংগঠনিক কারণে যোগাযোগ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

মেহেদী হাসান মামুন সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম