Logo
Logo
×
   

সারাদেশ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ছাত্রদল নেতার

Icon

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ছাত্রদল নেতার

মো. সুমন শেখ

পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পর্শে মো. সুমন শেখ নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারী গ্রামে গরুর খামারের বৈদ্যুতিক পানির পাম্প চালাতে গিয়ে তার মৃত্যু হয়েছে।

এছাড়া একই দিন নারিকেল গাছ থেকে পড়ে মো. হিরু হাজরা (৩৭) নামের এক ডাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম যুগান্তরকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত সুমন শেখ (৪৪) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারী গ্রামের মহর আলী শেখের ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

মৃত হিরু হাজরা উপজেলার সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের তৈয়ব আলী হাজরার ছেলে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচএম শামিম হাসান জানান, সুমন শেখ মাটিভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

মৃত সুমনের স্ত্রী সোনিয়া বেগম বলেন, তিনি (সুমন) ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে থাকা গরুর খামারের বৈদ্যুতিক পানির পাম্প চালাতে গিয়ে তাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাসেল শিকদার বলেন,  হিরু হাজরা পেশায় একজন ডাব ব্যবসায়ী। ওই দিন সকালে তিনি উপজেলার ছোটবুইচাকাঠী গ্রামে তার বাড়ির কাছের একটি বাড়িতে ডাব-নারিকেল পাড়তে যান। এ সময় গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. সাকিল খান বলেন, সুমন শেখ ও হিরু হাজরাকে তাদের স্বজনরা মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম