Logo
Logo
×
   

সারাদেশ

চা দোকানির ফাঁস দেওয়ার নেপথ্যে...

Icon

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

চা দোকানির ফাঁস দেওয়ার নেপথ্যে...

পিরোজপুরের নেছারাবাদে মো. আবুল মল্লিক নামে এক চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কামারকাঠি গ্রামের নিজের দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃতের স্বজনদের সূত্রে জানা গেছে, আবুল মল্লিক (৫৫) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং অভাব-অনটনের কারণে ঠিকমতো সংসার চালাতে পারছিলেন না। এমনকি ঠিকমতো ওষুধ খেতে না পেরে অস্বাভাবিক আচরণ করতেন।

মৃতের জামাতা আবীর হোসেন জানান, মঙ্গলবার তার শ্বশুরকে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। প্রতিদিনের মতো রাতে তিনি নিজের চা দোকানেই ঘুমিয়ে ছিলেন। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাকে ডাকতে যান স্বজনরা। একপর্যায়ে দোকানের ফাঁক দিয়ে গলায় লাইলনের রশি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম