Logo
Logo
×
   

সারাদেশ

মাদারীপুরে আবারও বোমা বিস্ফোরণ

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

মাদারীপুরে আবারও বোমা বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মাদারীপুর সদরের পরিত্যক্ত ঘরে হাত বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানাযায়, রাজ্জাক হাওলাদার নামে স্থানীয় এক ব্যক্তির বাড়ির পরিত্যক্ত একটি ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বাড়িটিতে কেউ থাকেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। 

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজ্জাক মোল্লার সঙ্গে জাকির মোল্লার জমি-জমাসংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগে দুপক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছিল। এর জেরে রাজ্জাক মোল্লার পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। রাতের বেলা হঠাৎ বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

ফোনে কল দিয়ে জানতে চাইলে রাজ্জাক মোল্লা জানান, তাকে ফাঁসাতে জাকির মোল্লার লোকজন তার পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ রয়েছে। 

তিনি বলেন, এই বিরোধের জেরে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করি। প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও বিচার চাই। 

তবে অভিযোগ অস্বীকার করে জাকির মোল্লা বলেন, রাতের বেলা কারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, আমরা তা জানি না। আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ করা হচ্ছে, সেটাও বুঝতে পারছি না। আমাদের ফাঁসাতে এমন ঘটনা ঘটানো হতে পারে। আমরা ঘটনার সঠিক তদন্ত চাই। 

এ বিষয়ে সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিস্ফোরণের বিষয়টি তারা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালের দিকে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম