Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপহরণ

Advertisement

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপহরণ

Advertisement

বান্দরবানের থানচি উপজেলায় অস্ত্রধারীরা নায়দারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপহরণ করেছে। অপহৃত শিক্ষকের নাম চাইঅং প্রু মারমা (৪৬)।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চারজন সশস্ত্র সন্ত্রাসী তাকে অপহরণ করে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, থানচি উপজেলার নাইদারিপাড়া স্কুলে হানা দিয়ে ১১টার দিকে প্রধান শিক্ষককে নৌকাযোগে সাঙ্গু নদীপথে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা অন্য শিক্ষকদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায়।

অপহৃত প্রধান শিক্ষক চাইঅং প্রু মারমা থামছি বাজারসংলগ্ন মাস্টারপাড়ার মৃত মংফোঅং মার্মার ছেলে। এ ঘটনার পর এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। অপহরণের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

তবে স্থানীয়দের দাবি, জায়গা জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। অপহরণকারীরা পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি কানন সরকার জানান, স্কুলে হানা দিয়ে প্রধান শিক্ষককে অপহরণের খবর পেয়েছি। অপহৃতকে উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ অভিযান শুরু করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বান্দরবানের যে ৪ পর্যটন স্পটে প্রবেশে ফি লাগবে না

বিশ্ব পর্যটন দিবস বান্দরবানের যে ৪ পর্যটন স্পটে প্রবেশে ফি লাগবে না

বান্দরবানে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ২

বান্দরবানে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ২

বান্দরবানে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

বান্দরবানে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান

বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান

বান্দরবানের রুমায় বিআরডিবি মাঠকর্মী নিখোঁজ

বান্দরবানের রুমায় বিআরডিবি মাঠকর্মী নিখোঁজ

বান্দরবানে গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার ১

বান্দরবানে গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার ১

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম