Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

সাতক্ষীরা সীমান্তে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

বিএসএফের অপচেষ্টা রুখে দেয় বিজিবি। সংগৃহীত ছবি

Advertisement

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপ ও দৃঢ় অবস্থানের মুখে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিজিবির নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বপূর্ণ খুরমী বিওপির দক্ষিণ দিকে আনুমানিক ৩.৫ কিলোমিটার দূরে কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকা ‘বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট’-এ ঘটনাটি ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিড বোটে করে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। কালিন্দী নদীর দুর্গম চরাঞ্চল ও বর্ষার দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কাজে লাগিয়ে তারা নদী পেরিয়ে বাংলাদেশ ভূখণ্ডে এসব লোককে নামিয়ে দেওয়ার অপকৌশল নেয়।

তবে খুরমী বিওপির বিজিবি টহল দলের নজরে বিষয়টি আসা মাত্রই তারা দ্রুত স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং অনুপ্রবেশে সরাসরি বাধা প্রদান করে। কালিন্দী নদীর বুকে বিজিবির তাৎক্ষণিক মহড়া ও কঠোর টহলের মুখে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়। পরবর্তীতে সকাল আনুমানিক ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১০-১২ জন ব্যক্তিকে সীমান্ত থেকে ফেরত নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যেতে বাধ্য হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ধ্যায় নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা ও প্রচলিত দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের পুশইনের অপচেষ্টা বিজিবি কঠোরভাবে প্রতিহত করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম বহুগুণ জোরদার করা হয়েছে যাতে এই ধরনের সুযোগ কেউ নিতে না পারে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১

মধ্যরাতে মরিয়মের দাফন সম্পন্ন, বিচারের দাবি স্বজনদের

মধ্যরাতে মরিয়মের দাফন সম্পন্ন, বিচারের দাবি স্বজনদের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের বিচার দাবিতে কুশপুত্তলিকা দাহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের বিচার দাবিতে কুশপুত্তলিকা দাহ

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের পর যা বললেন সেই গাড়িচালক

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের পর যা বললেন সেই গাড়িচালক

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম