Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আমির হামজা এমপির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Advertisement

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

আমির হামজা এমপির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Advertisement

বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভেড়ামারা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন এ প্রতিবাদ মিছিল করেন।

মিছিলটি উপজেলার শাপলা চত্বর থেকে শুরু হয়ে বক চত্বরে এসে আবার সেখানেই শেষ হয়। মিছিলে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা মুফতি আমির হামজার সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে সমালোচনা করেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক নুরুল আমিন জসিম বলেন, মুফতি আমির হামজা ফরিদা ইয়াসমিনের নামে কোনো কটূক্তি করেননি। বরং তিনি সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নির্বাচিত সংসদ সদস্যদের অপমানিত করার বিষয়টি তুলেছেন। একজন ইমানদার ব্যক্তি কখনো আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করতে পারে না।

ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী আমাকে কুষ্টিয়ার দুই, তিন ও চার আসনের সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন। আমাকে নিয়ে উনার কেন এত মাথাব্যথা! এর আগেও তিনি আমাকে নিয়ে কটূক্তি করেছেন। কিন্তু এবারের কটূক্তি অত্যন্ত জঘন্য ছিল।

এর আগে, সোমবার বিকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘আমরা কথা বললেই সবসময় আমাদের বক্তব্য উলটে  বিপরীত দিক ধরা হয়। আমি এক লাখ ৮৩ হাজার ভোটে জয়লাভ করেছি। কিন্তু অনেক প্রোগ্রামে আমাদের মাইনাস করা হয়। প্রতিটি ইউনিয়নে সারের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। এ নিয়ে কুষ্টিয়া প্রশাসন একটি মিটিং করেছে, যেখানে সরকারি দলের নেতারা ছিলেন। নির্বাচিত এমপিদের বাদ দিয়ে অনির্বাচিত নারী সংরক্ষিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে করা হয়েছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন

আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন

সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে মামলা অনুমোদন

সম্পদ গোপন ও অবৈধ সম্পদ অর্জন সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে মামলা অনুমোদন

সাংবাদিকের ওপর এমপির ভাইয়ের হামলা

সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী সাংবাদিকের ওপর এমপির ভাইয়ের হামলা

সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীর ৪ দিন পর মৃত্যু

সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীর ৪ দিন পর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা

পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা

আরও পড়ুন

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম