Logo
Logo
×
   

সারাদেশ

‘তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করে পাঠকের অন্তর দখল করেছে যুগান্তর’

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম

‘তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করে পাঠকের অন্তর দখল করেছে যুগান্তর’

কুষ্টিয়ার ভেড়ামারায় দৈনিক যুগান্তর পত্রিকার পথচলার ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী উৎসব বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পালিত হয়েছে। যুগান্তরের পাঠক ফোরাম স্বজন সমাবেশের আয়োজনে শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত হয় এ আয়োজন। 

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেছেন, তথ্য ভিত্তিক সাহসী সংবাদ প্রকাশ করে পাঠকের অন্তর দখল করেছে দৈনিক যুগান্তর। এই অগ্রযাত্রা আরও শাণিত হোক রজতজয়ন্তী উৎসবে এ শুভ কামনা জানান বক্তারা। 

দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রেজাউল করিমের সভাপতিত্বে এবং স্বজন সমাবেশের সদস্য সচিব, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামালের উপস্থাপনায় অনুষ্ঠিত উৎসবটি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারার সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আলম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি আবু মনি জোবায়েদ রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান শাজাহান আলী, বাংলা একাডেমির জীবন সদস্য, বিশিষ্ট লেখক ও গবেষক হাসানুজ্জামান খসরু। 

বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক শামীম রেজা শামীম, একুশে টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম, নিউজ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দীন লালন, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া জর্জ কোটের সিনিয়র আইনজীবী আব্দুর রউফ, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ডা. আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা কমিটির যুগ্ন আহ্বায়ক বায়েজিদ খাঁন হিমু, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, দৈনিক কুষ্টিয়া প্রতিনিধি আব্দুল আলিম, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মাসুদ করিম,  সার্বিক সহযোগিতায় প্রতিনিধির পুত্র মো. রোকুনুজ্জামান রনি, প্রতিভা মডেল একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, হিসনা বানী পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান লিপটন, জাতীয় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শোভন আহমেদ, সিনিয়র শিক্ষক নাসির উদ্দীন প্রমুখ।

রজতজয়ন্ত্রী উৎসবে বক্তারা বলেন, দৈনিক যুগান্তর প্রকাশনার শুরু থেকেই তাদের নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছে। সব সময় অন্যায়, অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস দেখিয়েছে। সত্য এবং অনুসন্ধান সাংবাদিকতা নব ধারা সৃষ্টি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাহসী ভূমিকা রেখে কোটি কোটি মানুষের অন্তর দখল করেছে যুগান্তর। 

সমাবেশে বক্তারা আরও বলেন, যুগান্তরের এই সাহসী অগ্রযাত্রা আরও শতবর্ষ ধরে প্রবাহমান থাকুক এই প্রত্যাশা।   

কুষ্টিয়া ভেড়ামারা রজতজয়ন্তী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .