Logo
Logo
×
   

ক্রিকেট

অযোগ্য ব্যক্তিকে বড় পদে চাকরি দেওয়া বড় অপরাধ: শোয়েব আখতার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

অযোগ্য ব্যক্তিকে বড় পদে চাকরি দেওয়া বড় অপরাধ: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেটে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাবেক পেসার শোয়েব আখতার প্রকাশ্যে কঠোর সমালোচনা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। তিনি নাকভিকে অযোগ্য ও অজ্ঞ বলে আখ্যা দেন।

একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আখতার বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় অপরাধ কী জানেন? দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ হলো, আপনি একজন অযোগ্য ব্যক্তিকে বড় পদে চাকরি দেওয়া। আপনি যখন অযোগ্য ও অজ্ঞদের বড় বড় চাকরি দেবেন, তখন তারা দেশকে ধ্বংস করে দেবে। সে যেকোনও ইতিসাহসকে নষ্ট করে দেবে। নজির আপনাদের সামনে রয়েছে।’

ম্যাচটি ঘিরে বয়কটের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান লড়াই মাঠে গড়ায়। তবে খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে যান নাকভি। সংবাদসংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, পাকিস্তানের পাঁচ উইকেট পতনের পর থেকেই তাকে আর গ্যালারিতে দেখা যায়নি; কিছুক্ষণ পর তার গাড়িকে স্টেডিয়াম ত্যাগ করতে দেখা যায়। ম্যাচের আগে তিনি দলের সঙ্গে দেখা করলেও খেলা শেষে আর খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেননি।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে এটি পাকিস্তানের অষ্টম পরাজয়। একমাত্র জয়টি আসে ২০২১ সালের আসরে। সাম্প্রতিক এই হারের ফলে ‘এ’ গ্রুপে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্রের নিচে অবস্থান করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম