বর্ষায় চুল পড়ার অস্বস্তিতে ভুগছেন? সমাধান মিনিটেই
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বর্ষায় বাতাসে অতিরিক্ত আর্দ্রতা ও ঘামের কারণে মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন, খুশকি এবং জট লেগে চুল পড়ার সমস্যা তীব্র আকার ধারণ করে। এ মৌসুমে চুলের অস্বস্তি কমিয়ে চুল পড়া বন্ধ করতে মাথার স্ক্যাল্প পরিষ্কার ও শুকনো রাখা সবচেয়ে বেশি জরুরি। বর্ষাকালে চুল পড়ার সঙ্গে মাথার ত্বকেও চুলকানি বেড়ে যায়। অতিরিক্ত আর্দ্রতা, ঘাম, মাথার ত্বকে তেল ও ময়লা জমে থাকা, খুশকি কিংবা ছত্রাকের সংক্রমণ— নানা কারণেই মাথার ত্বক চুলকানির সমস্যা বাড়তে পারে। ফলে বারবার মাথা চুলকাতে হয়।
বর্ষায় চুল পড়ার পাশাপাশি এই মাথা চুলকানোর সমস্যা কমবেশি সবারই আছে। মাথার ত্বকে শুরু হয় অস্বস্তিকর চুলকানি। মাথা চুলকানো ছাড়া কোনো উপায় থাকে না। কখনো দেখা যায় সাদা সাদা তৈলাক্ত খোসাও। এখন প্রশ্ন হচ্ছে— বর্ষায় মাথার ত্বক বেশি চুলকায় কেন? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে— অতিরিক্ত আর্দ্রতা। আবহাওয়ায় আর্দ্রতা বেড়ে গেলে মাথার ত্বক স্বাভাবিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে থাকে। অতিরিক্ত আর্দ্রতা মাথার ত্বকে আটকে থাকে। আর এমন পরিবেশেই তো বাড়বৃদ্ধি হয় ব্যাক্টেরিয়া ও ছত্রাকের। সেখান থেকেই মাথা চুলকানোর পরিমাণ বেড়ে যায়।
বিশেষ করে বর্ষাকালে মাথা চুলকায় সবচেয়ে বেশি। কারণ মাথার ত্বক চুলকানোর অন্যতম সাধারণ কারণ খুশকি। মাথার ত্বকে অতিরিক্ত তেল, মৃত কোষের জমাট বাঁধা এবং কিছু ক্ষেত্রে ‘ম্যালাসেজিয়া’ নামে এক ধরনের ছত্রাকের অতিরিক্ত বৃদ্ধি খুশকির সমস্যা বাড়াতে পারে। আবার মাথার ত্বক খুব শুষ্ক হলেও চুলকানি হতে পারে। এগজিমা ও সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যাও একই ধরনের উপসর্গ তৈরি করতে পারে। তাই প্রথমেই প্রয়োজন মাথার ত্বক পরিষ্কার রাখা।
এ ছাড়া বর্ষায় ঘাম, ময়লা ও তেল জমে চুলকানির সমস্যা আরও বাড়িয়ে দেয়। তাই নিয়মিত চুল পরিষ্কার করা জরুরি। তবে প্রতিদিন খুব বেশি রাসায়নিকযুক্ত শ্যাম্পু ব্যবহার করাও ঠিক নয়। নিজের চুল ও মাথার ত্বকের ধরন অনুযায়ী মৃদু শ্যাম্পু বেছে নেওয়া ভালো।
আবার বর্ষায় ভিজে যাওয়া চুল দীর্ঘক্ষণ ভেজা অবস্থায় রাখাও ঠিক নয়। বৃষ্টিতে ভিজলে যত দ্রুত সম্ভব মাথা পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিন। দীর্ঘক্ষণ ভেজা মাথায় থাকলে মাথার ত্বকে অস্বস্তি বাড়তে পারে। তবে অতিরিক্ত গরম হাওয়া দিয়ে চুল শুকোনোর অভ্যাসও এড়ানো ভালো।
কিছু ঘরোয়া পন্থায় দ্রুত মাথার ত্বকের চুলকানি কমিয়ে ফেলা সম্ভব। যদি আপনি ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ৩০ সেকেন্ড রেখে দিন। খানিক স্বস্তি মিলতে পারে। এতে প্রদাহ কমে অস্বস্তি, জ্বালাও কমে যেতে পারে। আর কয়েকটি বরফের টুকরো একটি কাপড়ে জড়িয়ে মাথায় ত্বকে চেপে ধরুন খানিকক্ষণ। তাতেও কাজ হতে পারে।
আর নখের বদলে আঙুলের ডগা দিয়ে ধীরে ধীরে মাথা ম্যাসাজ করলে আরাম পেতে পারেন। এ ছাড়া নয়তো দীর্ঘমেয়াদি ফল পেতে হলে টি ট্রি অয়েল, অ্যালোভেরা জেল, নারিকেল দিয়ে মাঝেমধ্যে মাথা ম্যাসাজ করে নিতে হবে। তা ছাড়া অ্যাপল সাইডার ভিনিগার দিয়ে মাথা ধুতে হবে।
