Logo
Logo
×
   

অর্থনীতি

রপ্তানি আয়ে পতন, কত কমল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

রপ্তানি আয়ে পতন, কত কমল

ফাইল ছবি

রপ্তানি আয়ে ধারাবাহিক পতন অব্যাহত। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান কমে যাওয়ার কারণে মে মাসে বাংলাদেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমে ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বুধবার (৩ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবি জানায়, মে মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ কমে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

চলতি অর্থবছরের জুলাই-মে পর্যন্ত পোশাকের চালান কমে যাওয়ার কারণে সার্বিক রপ্তানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ। এতে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

এ সময়ে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে ৩ দশমিক ৪১ শতাংশ কমে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন হয়েছে।

এর আগে, টানা ৮ মাস পতনের পর গত এপ্রিলে রপ্তানি ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু মে মাসে রপ্তানি কমে যাওয়ায় ইতিবাচক ধারা বজায় রাখা সম্ভব হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .