Logo
Logo
×
   

অর্থনীতি

টানা চার বছর ধরে রপ্তানির বাজারে শীর্ষে ‌‘সিলন চা’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:০৮ এএম

টানা চার বছর ধরে রপ্তানির বাজারে শীর্ষে ‌‘সিলন চা’

দেশের বাজারে গুণগত মান, স্বাদের ধারাবাহিকতা ও আধুনিক উদ্ভাবনের মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে ‘সিলন চা’। শুধু দেশের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের চা–শিল্পের সফল প্রতিনিধিত্ব করছে ব্র্যান্ডটি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, টানা চার বছর ধরে দেশের সর্বোচ্চ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে সিলন। দেশের মোট ব্র্যান্ডেড চা রপ্তানির প্রায় অর্ধেক অংশে এককভাবে অবদান রাখছে সিলন, যা বিশ্ববাজারে বাংলাদেশি চায়ের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও সক্ষমতার এক বড় প্রমাণ। 

এনবিআরের তথ্য অনুযায়ী, আবুল খায়ের গ্রুপ ২০২৫ সালে মোট চা রপ্তানির ৪২ শতাংশ একাই করেছে, তাদের রপ্তানির আয় ১৪ লাখ ৭০ হাজার ডলার। মোট রপ্তানির ২৬ শতাংশ করে দ্বিতীয় অবস্থানের রয়েছে ফিনলে টি, এই প্রতিষ্ঠানের আয় ৯ লাখ ১৩ হাজার ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে ইস্পাহানি গ্রুপ, এই প্রতিষ্ঠানের রপ্তানির অংশ ১১ শতাংশ, তাদের আয় ৩ লাখ ৮১ হাজার ডলার।

এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে সিটি ও ভিভিডভেঞ্চার। বিদেশে চা রপ্তানিতে আরও বেশ কয়েকটি কোম্পানি রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .