Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

সঞ্চয়পত্রের মুনাফার উৎসে করের প্রত্যয়নপত্র পাবেন যেখানে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম

সঞ্চয়পত্রের মুনাফার উৎসে করের প্রত্যয়নপত্র পাবেন যেখানে

Advertisement

এ বছর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন নিয়ম অনুসারে করদাতারা সঞ্চয়পত্রের মুনাফা থেকে কেটে রাখা উৎসে কর রিটার্ন জমার সময় সমন্বয় করতে পারবেন।

করযোগ্য আয় না থাকলে টাকা ফেরত পাবেন করদাতারা। কিন্তু সারা বছরে কত টাকা উৎসে কর হিসেবে কেটে রাখা হলো, তা সমন্বয় করতে হলে প্রমাণ হিসেবে সুনির্দিষ্ট দলিল লাগবে। সেই ব্যবস্থা করেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।

ইতোমধ্যে সংস্থাটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরে সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা থেকে কেটে রাখা উৎসে করের প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস বা ব্যুরো ও বিশেষ ব্যুরো অফিস থেকে বিতরণ করা হচ্ছে। এর মানে হলো, আপনাকে সঞ্চয়পত্রের মুনাফার বিপরীতে যে অর্থ উৎসে কর বা অগ্রিম কর হিসেবে কেটে রাখা হয়েছে, এর কাগজপত্র জোগাড় করতে সঞ্চয়পত্রের স্থানীয় কার্যালয়ে গিয়ে সংগ্রহ করতে হবে।

এ বছর থেকে বছরজুড়েই রিটার্ন দেওয়া যাবে। প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) আয়কর রিটার্ন দিলে করছাড় মিলবে।

আগামী ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) জন্য সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে। মধ্যবিত্ত পরিবারের নির্ভরতা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৭৭ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত। এবারের বাজেটে সঞ্চয়পত্রের মুনাফায় কাটা উৎসে করকে চূড়ান্ত দায় হিসেবে না রেখে বছর শেষে সমন্বয় বা ফেরত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

সঞ্চয়পত্রের মুনাফায় যে উৎসে কর কেটে রাখা হয়, তা চূড়ান্ত কর দায় নয়। বছর শেষে তা সমন্বয় করা যাবে। যদি ওই করদাতার প্রযোজ্য করের চেয়ে বেশি কর কেটে রাখা হয়, তাহলে তা ফেরত পাওয়া যাবে।

সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর ফেরত পেতে অবশ্যই ওই করদাতাকে রিটার্ন দিতে হবে। কিন্তু বর্তমান নিয়ম অনুসারে, ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনলে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) লাগে। তাই ছোট ছোট সঞ্চয়পত্র বিনিয়োগকারী কিন্তু তাদের করযোগ্য আয় নেই, এমন ব্যক্তিদের এখন টিআইএন নিয়ে বছর শেষে রিটার্ন দিয়ে সঞ্চয়পত্রের কেটে রাখা অগ্রিম করের টাকা ফেরত নিতে হবে।

রিটার্ন জমার সময় ব্যাংক হিসাব নম্বর জানিয়ে টাকা ফেরতের দাবি করতে হবে। উৎসে কর হিসেবে কেটে রাখার প্রমাণ হিসেবে কাগজপত্র দিতে হবে। কর কর্মকর্তারা যাচাই–বাছাই করে ১২০ দিনের মধ্যে ব্যাংক হিসাবে প্রাপ্য টাকা ফেরত দেবেন। বর্তমান আয়কর আইন অনুসারে, সঞ্চয়পত্রের ওপর অগ্রিম কর ১০ শতাংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া কি জায়েজ? যা বললেন আহমাদুল্লাহ

পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া কি জায়েজ? যা বললেন আহমাদুল্লাহ

সঞ্চয়পত্রে এভিএস পদ্ধতি চালু, যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

সঞ্চয়পত্রে এভিএস পদ্ধতি চালু, যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুসংবাদ, আজ থেকে চালু হচ্ছে নতুন পদ্ধতি

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুসংবাদ, আজ থেকে চালু হচ্ছে নতুন পদ্ধতি

স্ত্রীসহ ফারইস্টের নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক

স্ত্রীসহ ফারইস্টের নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক

সম্পত্তি দান করেও শেষ বয়সে নিরাপত্তা হারাবেন না দাতা, আসছে নতুন আইন

সম্পত্তি দান করেও শেষ বয়সে নিরাপত্তা হারাবেন না দাতা, আসছে নতুন আইন

সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির আগে ভাঙালে কমে মুনাফা, টিআইএন না থাকলে বাড়ে কর

সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির আগে ভাঙালে কমে মুনাফা, টিআইএন না থাকলে বাড়ে কর

আরও পড়ুন

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম