Logo
Logo
×
   

অর্থনীতি

ব্যাংক খাতের নিরাপত্তায় র‌্যাব- বাংলাদেশ ব্যাংকের বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৪:১৮ এএম

ব্যাংক খাতের নিরাপত্তায় র‌্যাব- বাংলাদেশ ব্যাংকের বৈঠক

দেশের ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক ও ভৌত নিরাপত্তা জোরদার এবং সাইবার অপরাধ দমনে একজোট হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ‘কাজেমী সেন্টারে’ এক গুরুত্বপূর্ণ ‘টাউন হল মিটিংয়ে’ এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব। এতে বলা হয় সভায় মানিলন্ডারিং, সাইবার ক্রাইম, হ্যাকিং, অনলাইন জুয়া এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে, ব্যাংকিং চ্যানেলের অপব্যবহার রোধে নজরদারি বাড়ানো এবং গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে 'ই-কেওয়াইসি' ব্যবস্থা বাধ্যতামূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এর ফলে ভুয়া বা বেনামি অ্যাকাউন্ট পরিচালনা করা স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .