Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

এনবিআরের প্রজ্ঞাপন জারি

২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে টার্নওভার ট্যাক্স অব্যাহতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে টার্নওভার ট্যাক্স অব্যাহতি

Advertisement

ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে টার্নওভার ট্যাক্সে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত লেনদেন করা ব্যবসা প্রতিষ্ঠানকে কোনো টার্নওভার কর দিতে হবে না। 

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। 

নতুন নিয়মে বার্ষিক ২ কোটি টাকার কম টার্নওভার রয়েছে- এমন প্রতিষ্ঠানকে আয়কর দিতে হবে না। ২ কোটি টাকা থেকে ৪ কোটি টাকা পর্যন্ত টার্নওভার থাকলে দশমিক ৫০ শতাংশ হারে ন্যূনতম কর দিতে হবে। টার্নওভার ৪ কোটি টাকার বেশি হলে আগের নিয়মে ব্যবসা প্রতিষ্ঠানকে ১ শতাংশ ন্যূনতম কর দিতে হবে। লাভ-ক্ষতি নির্বিশেষে এই কর দিতে হয়। 

চলতি অর্থবছরের বাজেটে টার্নওভার ট্যাক্সে পরিবর্তন আনে এনবিআর। ৪ কোটি টাকার বেশি টার্নওভার রয়েছে- এমন প্রতিষ্ঠানের ন্যূনতম কর ১ শতাংশ করা হয়। এর ফলে ব্যবসায় লাভ-ক্ষতি যাই হোক, মোট বিক্রির ১ শতাংশ কর হিসাবে দিতে হতো ব্যবসায়ীদের। 

অবশ্য সিগারেট, বিড়ি ও তামাক জাতীয় পণ্য উৎপাদক প্রতিষ্ঠানের ওপর টার্নওভার ট্যাক্স ৩ শতাংশ, কার্বোনেটেড বেভারেজ ও মিষ্টি প্রস্তুতকারকদের ওপর আড়াই শতাংশ এবং মোবাইল ফোন অপারেটরদের ক্ষেত্রে দেড় শতাংশ। 

এ বিষয়ে কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া যুগান্তরকে বলেন, টার্নওভার ট্যাক্স ব্যবস্থা আয়করের মূলনীতি পরিপন্থি। রাজস্ব আদায়ের স্বার্থে এনবিআর এ ব্যবস্থাটি বহাল রেখেছে। ধীরে ধীরে এ কাঠামো থেকে বেরিয়ে আসা উচিত। 

তিনি বলেন, টার্নওভার ট্যাক্সের সীমা পরিবর্তন আনায় ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবে। তবে এক্ষেত্রে মনিটরিং জোরদার করতে হবে। তা না হলে এই সীমার অপব্যবহারের মাধ্যমে রাজস্ব ফাঁকি হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাস্টমস গোয়েন্দার তৎপরতায় ২ কোটি ৩৯ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায়

কাস্টমস গোয়েন্দার তৎপরতায় ২ কোটি ৩৯ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায়

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে অ্যাসিটেট টো আমদানি, বিপুল রাজস্ব আদায়

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে অ্যাসিটেট টো আমদানি, বিপুল রাজস্ব আদায়

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ বহালের দাবি

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ বহালের দাবি

সাবেক এনবিআর কর্মকর্তা মুনীম-ঈদতাজুলসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক এনবিআর কর্মকর্তা মুনীম-ঈদতাজুলসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

১০ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

১০ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

আরও পড়ুন

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম