Logo
Logo
×
   

অর্থনীতি

হ্যাপি পার্টনার মিট অনুষ্ঠান

যুমনা ইলেকট্রনিক্সের নতুন ৬ মডেলের এসি বাজারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১১:১২ পিএম

যুমনা ইলেকট্রনিক্সের নতুন ৬ মডেলের এসি বাজারে

আসন্ন গরমে ভোক্তাদের কথা মাথায় রেখে দেশের খ্যাতনামা ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স নতুন ৬টি মডেলের এসি বাজারে এনেছে। এসিতে অত্যাধুনিক প্রযুক্তির ইন্টেলিজেন্ট ডিসি ইনভার্টার ব্যবহার করা হয়েছে, যা বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে বাংলাদেশে প্রথমবারের মতো এসিতে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল গ্লাস।  

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে একটি হোটেলে যমুনা এসির হ্যাপি পার্টনার মিট অনুষ্ঠানে নতুন মডেলের এসিগুলোর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সারা দেশে থেকে আগত শতাধিক ডিলার অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের পরিচালক (এইচসিএম) আফসার উদ্দিন, পরিচালক (মার্কেটিং) সেলিম উল্যা সেলিম, টেকনিক্যাল হেড কিন হুয়ান, আরএন্ডডি প্রধান লিউ গুইইং, হেড অব সেলস আক্তারুজ্জামান, সিনিয়র ম্যানেজার (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) ইব্রাহিম হোসেন।   

পরিচালক (মার্কেটিং) সেলিম উল্যা সেলিম বলেন, পথচলার প্রথম দিন থেকে যমুনা ইলেকট্রনিক্স দক্ষ জনশক্তি, উন্নতমানের কাঁচামাল দ্বারা পণ্য উৎপাদন করছে। সেই ধারা এখনো অব্যাহত আছে। প্রতিনিয়ত পণ্যের মান উন্নয়নে যমুনা টিম নিরলস কাজ করছে।   

টেকনিক্যাল হেড কিন হুয়ান বলেন, পার্টনারদের সঙ্গে মজবুত সম্পর্ক করতে যমুনা পরিবার আগ্রহী। বাংলাদেশে একমাত্র যমুনা বিশ্বমানের মেশিন এবং কাঁচামাল দিয়ে এসি উৎপাদন করে থাকে। যমুনার প্রতিটি এসি ভোক্তার হাতে পৌঁছানোর আগে শতভাগ কোয়ালিটি নিয়ন্ত্রণ করা হয়, যাতে ভোক্তাদের অসুবিধায় পড়তে না হয়।    

সিনিয়র ম্যানেজার (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) ইব্রাহিম হোসেন বলেন, বাজারে প্রথমবারের মতো ক্রিস্টাল গ্লাসের এসি এনেছে যমুনা ইলেক্ট্রনিক্স, যা আগামী গ্রীষ্ম মৌসুমে পার্টনারদের ব্যবসা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। এ ছাড়াও এসিতে ইন্টেলিজেন্ট ডিসি ইনভার্টার ব্যবহার করা হয়েছে। বাজারে যেসব এসি পাওয়া যায়, সেগুলো ডিসি ইনভার্টার নয়, ইন্টেলিজেন্ট নয়। এ কারণে ১২ ঘণ্টা ব্যবহার করলেও যমুনা এসির বিল মাসিক ৮০০ টাকার কম আসবে। 

তিনি আরও বলেন, বাজারে সস্তায় অনেক এসি পাওয়া যেতে পারে। কিন্তু সেগুলো যমুনা এসির মতো ভোক্তাকে সুরক্ষা দেবে না। করোনার পর এসির কাজ শুধু ঠান্ডা বাতাস দেওয়া নয়, ঘরের বাতাসকে বিশুদ্ধ রাখা। যমুনা এসিতে এন্ট্রি ভাইরাস ফিল্টার ব্যবহার করা হয়েছে, যা ন্যানোমিটার লেভেলের মতো সূক্ষ্ম ও শক্তিশালী ভাইরাসকে প্রতিহত ও ধ্বংস করবে। 

নতুন এসির ফিচার তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, যমুনা এসিতে ৫ডি এআই ইনভার্টার ব্যবহার করা হয়েছে, যা দ্বিগুণ বিদ্যুৎ সাশ্রয়ী ও সুপার কুলিং টেকনোলজির। পাওয়ারফুল টেম্পারেচার সেন্সর রয়েছে। দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেন্স করার ক্ষমতা রয়েছে। এসির ইকো মোড কম্প্রেসার চালনায় কম বিদ্যুৎশক্তি খরচ করে। বিল্ট ইন ইউভিসি স্টেরিলাইজার ভাইরাসে থাকা প্রোটিন ড্যামেজ করে এবং ডিএনএ গঠনে ব্যাঘাত ঘটায়, যার ফলে ৯৯ দশমিক ৯ শতাংশ ভাইরাস ধ্বংস করে। অটোমেটিক সেল্প ক্লিনিং প্রযুক্তি  ধুলাবালি থেকে কয়েলকে পরিষ্কার রাখে। পিএম ২.৫ ফিল্টার রুমকে ধুলাবালি ও ধোঁয়ামুক্ত রাখে। ভিটামিন সি ফিল্টার ঘরের সঠিক আর্দ্রতা বজায় রাখে, যা ত্বককে রাখে সুরক্ষিত ও সতেজ। এসিতে রয়েছে নির্ভুল ভয়েস রিকগনাইজার ডিভাইস এবং ৯৫ শতাংশ ফাস্টার ওয়েক আপ সেন্সর। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই। রিমোট ছাড়াই মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই এসি ব্যবহার করা যাবে। ফলো মি অপশন রয়েছে, এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর দিকে ঠান্ডা বাতাস প্রবাহ নিশ্চিত করবে। 

যুমনা ইলেকট্রনিক্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .