Logo
Logo
×
   

বিনোদন

বুমরাহকে চ্যালেঞ্জ ছুড়লেন কারিনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:০৫ পিএম

বুমরাহকে চ্যালেঞ্জ ছুড়লেন কারিনা

কারিনা কাপুর ও জাসপ্রিত বুমরাহ। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান সামাজিক মাধ্যমে তার ছেলে তৈমুর আলী খানের সঙ্গে ক্রিকেট খেলার একটি দারুণ মুহূর্ত শেয়ার করে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন। মা-ছেলের এ ঘরোয়া ক্রিকেট ম্যাচের ছবি ও ক্যাপশন এখন নেট দুনিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

সম্প্রতি কারিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে তিনি ছেলে তৈমুরের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠেছেন। ছবিতে কারিনাকে বল হাতে বোলিং করতে দেখা যাচ্ছে, আর অন্যদিকে তৈমুর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। 
এ মিষ্টি মুহূর্তটিতে কিছুটা রসবোধের ছোঁয়া দিতে কারিনা ভারতীয় তারকা ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহকে ট্যাগ করে একটি মজার ক্যাপশন জুড়ে দেন। তিনি লেখেন, ‘আমার প্রতিভাকে অবমূল্যায়ন করবেন না, আমি বুমরাহর সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

নিজের বোলিং দক্ষতার প্রতি আত্মবিশ্বাস দেখিয়ে বুমরাহকে দেওয়া কারিনার এই রসাত্মক চ্যালেঞ্জটি ভক্তদের বেশ বিনোদিত করেছে। নেটিজেনরা মা-ছেলের এই দারুণ মেলবন্ধন এবং কারিনার এমন রসিকতারও প্রশংসা করছেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম