Logo
Logo
×
   

বিনোদন

যে তরুণীর জন্য এখনও আফসোস করেন শাকিব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

যে তরুণীর জন্য এখনও আফসোস করেন শাকিব

দীর্ঘদিন পর নিজের প্রেমের একটি ঘটনা প্রকাশ্যে আনলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। এক সাক্ষাৎকারে জীবনের এক অপূর্ণ ভালোবাসার গল্প শেয়ার করলেন দেশের জনপ্রিয় এই অভিনেতা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শাকিব খান জানান, ক্যারিয়ারের শুরুর দিকে গুলশানের ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। মেয়েটির সঙ্গে তার সম্পর্ক খুব বেশি দূর এগোয়নি। তবে সেই ভালোবাসার স্মৃতি এখনো তাকে নাড়া দেয়।

শাকিব বলেন, ‘আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম।’

অভিনেতা আরও বলেন, ‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি—আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!’

অনুষ্ঠানে অভিনেত্রী পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে এখনো মনে পড়ে কি না। জবাবে শাকিব খান বলেন, ‘আমি এখনো তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি যে, কেন এরকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায় তখন মনে হয় এরকম হয়ে যায়।’

সেই তরুণী যদি আবার তার জীবনে ফিরে আসে, তাহলে তাকে গ্রহণ করবেন কি না। উত্তরে শাকিব বলেন, ‘সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম