Logo
Logo
×
   

বিনোদন

বিবাহবিচ্ছেদের জন্য নয়, অন্য কোন কারণে আদালতে গেলেন গোবিন্দপত্নী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

বিবাহবিচ্ছেদের জন্য নয়, অন্য কোন কারণে আদালতে গেলেন গোবিন্দপত্নী

বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা মুম্বাইয়ের পারিবারিক আদালতে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে প্রশ্ন উঠতে থাকে— তাহলে কি এবার বিবাহবিচ্ছেদ হচ্ছে গোবিন্দ ও সুনীতার? গত কয়েক দিন ধরেই এ দম্পতির মধ্যে লেগে রয়েছে বাগ্বিতণ্ডা। তাই বিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়েছে। কিন্তু সত্যি কোনটি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দের সহকারী শশী সিনহা এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানালেন— বিবাহবিচ্ছেদের মামলা করতে নয়; বরং তা প্রত্যাহার করতেই আদালতে গিয়েছিলেন অভিনেতার স্ত্রী। 

শশী সিনহা আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও সম্পর্কের অনেক কিছুই আলোচনার মাধ্যমে মিটে যায়। ব্যক্তিগত বিষয় আদালত পর্যন্ত গড়ানো এবং তা প্রকাশ্যে চলে আসায় তিনি যথেষ্ট হতাশ।

তিনি বলেন, 'ঝগড়া তো হতেই পারে! তবে সম্পর্ক চলতেই থাকে।' কিন্তু বিষয়টি যখন আদালতে পৌঁছে যায়, তখন গোটা পৃথিবী তা জেনে যায়। গোটা পৃথিবীর কি জানার দরকার ছিল? কোনো প্রয়োজন ছিল না। পারিবারিক বিষয় পরিবারের মধ্যেই থাকা উচিত। অনেক কিছুই একসঙ্গে বসে কথা বললে মিটে যায় বলে জানান গোবিন্দের এ সহকারী।

কিন্তু মামলা প্রত্যাহারই যদি করতে হতো, তাহলে তা দায়ের করা হয়েছিল কেন? এমন প্রশ্নের উত্তরে হতাশা প্রকাশ করে শশী বলেন, এই লোকদেখানোর প্রয়োজন ছিল না।

সুনীতা আহুজার আদালতে যাওয়া এবং অভিনেতার প্রতিক্রিয়া জানতে চাইলে শশী বলেন, 'গোবিন্দের এখন কোনো প্রতিক্রিয়া নেই। সবে এ ঘটনা ঘটেছে। এখনই তার কোনো  প্রতিক্রিয়া নেই। ঈশ্বর সবাইকে সুবুদ্ধি দিন। সবাই যেন বিচক্ষণতার সঙ্গে কাজ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .