Logo
Logo
×

Advertisement

বিনোদন

অরিজিতের মত আচমকাই বিরতি ঘোষণা দিলেন আমাল মালিক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:৫৭ পিএম

অরিজিতের মত আচমকাই বিরতি ঘোষণা দিলেন আমাল মালিক

Advertisement

চলতি বছরের শুরুতেই গায়ক অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন, তিনি আর সিনেমার প্লেব্যাক করবেন না। এবার সিনেমার গান থেকে আপাতত বিরতি নেওয়ার কথা ঘোষণা দিলেন সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানালেন তিনি। 

সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড অভিনেতা ইমরান হাশমী অভিনীত ‘আওয়ারাপন ২’ সিনেমায় আমাল মালিকের গান ‘ইয়ে আওয়ারাপন’ শোনা গেছে। বিরতির কথা জানিয়ে তার ভক্ত-অনুরাগীদের তাকে আর বিরক্ত না করার অনুরোধও জানিয়েছেন এ সংগীতশিল্পী।

আপাতত হলেও আমালের সিনেমার গান থেকে বিরতির ঘোষণায় মন খারাপ তার অনুরাগীদের। তবে একই সঙ্গে তারা এ সিদ্ধান্তকে সমর্থনও জানিয়েছেন। 

সামাজিক মাধ্যমে আমাল মালিক লিখেছেন— আমি একদম ঠিক আছি। তবে এবার নিজের জন্য এবং নিজের স্বাস্থ্যের কথা ভেবে যা করা প্রয়োজন, সেটাই করব। মন, শরীর, আত্মা এবং সার্বিকভাবে সুস্থ হয়ে ওঠার জন্য আমার কিছুটা বিরতি প্রয়োজন। 

এ সংগীতশিল্পী বলেন, আবার নতুন করে উঠে দাঁড়াতে চাই, নিজেকে সময় দিতে চাই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য অনেক সুর নিয়ে ফিরে আসতে চাই।

 ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী আমাল আরও বলেন, আগামী বছর পর্যন্ত সিনেমার জন্য কোনো গান তৈরি করবেন না তিনি। তবে আগে রেকর্ড করা এবং এখনো মুক্তি না পাওয়া কিছু সিনেমার গান প্রকাশ হতে পারে। সেই সিনেমাগুলো মুক্তি পেলে পুরোনো গানগুলোও প্রকাশ করা হবে।

এ গায়ক বলেন, এই সিনেমাগুলো বেশিরভাগই কম বাজেটের এবং ভালো উদ্দেশ্য নিয়ে তৈরি। কিন্তু এ ধরনের সিনেমার জন্য প্রেক্ষাগৃহ পাওয়া সহজ নয়। ফলে ওই সিনেমাগুলোর ভবিষ্যৎ কী, তা তিনিও জানেন না।

তার ভক্ত-অনুরাগীদের উদ্দেশে আমাল মালিক বলেন, দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। নতুন কিছু জানতে পারলে আমি নিজেই জানাব। চলচ্চিত্রের জন্য আমার সংগীতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। আবার সংগীতে মন দেব। এবার আমাকে বিদায় দিন। আমি আবার ফিরব। আপাতত কিছু দিনের জন্য বিদায় নিচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অভিজিতের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অভিজিতের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া

কে কার প্রতিদ্বন্দ্বী

বলিউড বনাম দক্ষিণ ভারতীয় সিনেমা কে কার প্রতিদ্বন্দ্বী

কালো গাউনে বাজিমাত রাশমিকার

কালো গাউনে বাজিমাত রাশমিকার

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হতে হয়: ফাতিমা সানা

অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হতে হয়: ফাতিমা সানা

অজয় দেবগনের জুহুর বাংলোর নির্মাণকাজ থামাল করপোরেশন

অজয় দেবগনের জুহুর বাংলোর নির্মাণকাজ থামাল করপোরেশন

আরও পড়ুন

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম