প্রসূন আজাদকে নিয়ে প্রভার স্ট্যাটাস
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২০১২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিনোদন জগতে পা রাখেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। একসময় টানা অভিনয় করলেও হঠাৎ নিজেকে মিডিয়া থেকে গুটিয়ে নেন তিনি। তার এই অসময়ে আড়ালে চলে যাওয়ায় প্রসূনকে নিয়ে স্মৃতিচারণ করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সামাজিক মাধ্যমে প্রসূনকে নিয়ে শেয়ার করা পোস্টে ক্যারিয়ারের মাঝপথে তার এই আড়ালে চলে যাওয়াকে বড় ক্ষতি উল্লেখ করে আফসোস প্রকাশ করেছেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টে প্রসূনের অভিনয় দক্ষতার প্রশংসা করে প্রভা লিখেছেন— ‘প্রসূন আজাদের অভিনয়টা আমার সবসময়ই খুব ভালো লাগত। মেয়েটার মধ্যে অসম্ভব সম্ভাবনা ছিল। খুব সুন্দর সুন্দর কাজ করত, আর নির্মাতারাও ওকে ভালো ভালো চরিত্রে কাস্ট করতে চাইতেন। অথচ খুব বেশি দিন কাজ করতে পারল না।’
প্রসূন আজাদের অনন্য বৈশিষ্ট্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উল্লেখ অভিনেত্রী বলেন, ‘অন্য একজন নারীকে সম্মান করা, তার হয়ে কথা বলা, অন্যায় দেখলে প্রতিবাদ করা— এই নারীসত্তাটা প্রসূনের মধ্যে খুব সুন্দরভাবে ছিল।’
তিনি বলেন, ওর কোনো ফিমেল কো-আর্টিস্টকে নিয়ে কেউ অসম্মানজনক বা ডিসরেসপেক্টফুল কোনো কথা বললে, প্রসূন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করত। ‘এতে আমার কী’— এমনভাবে পাশ কাটিয়ে যেত না। অন্য একজন নারীর সম্মান নিয়ে কথা বলার সময় নিজের জায়গা থেকে দাঁড়াতে পারত। এ জিনিসটা অনেক নারীর মধ্যেই নেই।
প্রভা বলেন, এমনই বললাম— হঠাৎ আজ মনে হলো, প্রসূন আসলেই খুব সুন্দর অভিনয় করত। মেয়েটার মধ্যে অনেক কিছু করার সম্ভাবনা ছিল। খুব আফসোস হয় এত সম্ভাবনাময় একটা মেয়ে আরও অনেক দূর যেতে পারত বলেও মনে করেন এ অভিনেত্রী।
তিনি বলেন, তাকে আরেকটু সহমর্মিতার সঙ্গে সামলানো যেত। হয়ত স্বভাবের দিক থেকে কিছুটা বাচ্চামি ছিল, হয়ত ছোটখাটো কিছু ভুলও করত। কিন্তু আমার মনে হয়, ওকে একটু আদর করে বুঝিয়ে, পাশে থেকে সেই ভুলগুলো শুধরে দেওয়া যেত।
