Logo
Logo
×
   

বিনোদন

চেহারা নিয়ে ক্যাটরিনাকে কটাক্ষ!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

চেহারা নিয়ে ক্যাটরিনাকে কটাক্ষ!

ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালে বিয়ে করেন। ২০২৫-এ তাদের প্রথম পুত্রসন্তানকে স্বাগত জানান। নাম রাখেন বিহান কৌশল। 

মা হওয়ার পর আর তেমনভাবে জনসমক্ষে আসতে দেখা যায়নি ক্যাটরিনাকে। তিনি এখন শুধুই নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হতেই বডি শেমিংয়ের শিকার হন তিনি। 

অভিনেত্রী কটাক্ষের শিকার হতেই তার পাশে দাঁড়ালেন আরেক অভিনেত্রী শিবালিকা ওবেরয়।

সম্প্রতি কৌশল পরিবারের সঙ্গে পরিচালক কুক্বু কোহলির শেষকৃত্যে এসেছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর পাঁচজনের মতো তিনি একটি সাদা পোশাক পরেছিলেন। চোখে রোদ চশমা। কিন্তু সেই ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর মোটা হওয়া নিয়ে শুরু হয়ে যায় নেটিজেনদের মাঝে কটাক্ষের ঝড়।

যদিও মা হওয়ার পর ওজন বেড়ে যাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়। শুধু অভিনেত্রী বলে কারও ওজন বাড়বে না, সেটি তো সম্ভব নয়! তাই খুব স্বাভাবিক নিয়মে আর পাঁচজন মায়ের মতো স্থূল হয়েছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু এই স্বাভাবিক ঘটনাকেই অস্বাভাবিক চোখে দেখেছেন সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ।

ক্যাটরিনার ছবি দেখে এক নেটিজেন লিখেছেন— মা হওয়ার পর কেমন হাল হয়ে গেল! আরেক নেটিজেন লিখেছেন— ফুলে ঢোল হয়ে গেছেন। আবার কেউ কেউ অতীতের চেহারার সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন অভিনেত্রীকে। তবে এসবের মধ্যেই এবার ক্যাটরিনার পাশে দাঁড়ালেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী শিবালিকা ওবেরয় লিখেছেন— কেমন দেখতে হয়ে গেছেন, এই কথাটির ঠিক মানে কি? একজন নারী মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসাটা স্বাভাবিক ঘটনা। এটাই তো মাতৃত্ব।  

তিনি বলেন, মা হওয়ার পর শরীরে প্রচুর পরিবর্তন হয়। তার মধ্যে থাকে অক্লান্ত পরিশ্রম। সব মিলিয়ে এই পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। মায়েদের কাল্পনিক রূপ দেওয়া বন্ধ করুন। এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম