Logo
Logo
×

Advertisement

বিনোদন

জেমস-রথীর সেই পুরোনো ছবি নিয়ে নতুন করে যা জানা গেল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

জেমস-রথীর সেই পুরোনো ছবি নিয়ে নতুন করে যা জানা গেল

ফাইল ছবি

Advertisement

কানিজ রাবেয়া রথী— চলচ্চিত্র অঙ্গনে যিনি চাঁদনী নামে পরিচিত ছিলেন। ‘আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী’ নির্বাচিত হওয়ার পর জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে। ১৯৯১ সালের ১৭ নভেম্বর জেমস ও চাঁদনী বিবাহবন্ধনে আবদ্ধ হন।

একসময় সংসারের ব্যস্ততা ও জেমসের অনাগ্রহের কারণে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন রথী। তবে শেষ পর্যন্ত টেকেনি তাদের দাম্পত্য জীবন। ২০০৩ সালে বিচ্ছেদের মধ্য দিয়ে ইতি ঘটে জেমস ও রথীর সংসারের।

তাদের বিচ্ছেদের দীর্ঘ সময় পার হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও চর্চিত। বিভিন্ন সময়ে ফেসবুকে জেমস ও রথীর পুরনো ছবি ভেসে ওঠে। তেমনই একটি ছবিতে পাশাপাশি দেখা গেছে রথী ও জেমসকে। উত্তরার বাসায় তোলা এই ছবি তুলেছিলেন রথীর ভাই ভিক্টর।

কয়েক দিন আগে ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, তার হাতে তোলা সেই ছবি এখন শুধুই স্মৃতি। একসময় যে দুই মানুষকে ঘিরে ছিল ভালোবাসা, আলোচনার গল্প— সময় পেরিয়ে আজ সেই গল্পের পাতায় রয়ে গেছে পুরোনো কিছু ছবি।

রথী ও জেমসের সংসারে দুই সন্তান— আবরার আলভী দানিশ ও জান্নাতুল ফেরদৌস। ছেলে পড়াশোনা শেষ করে এখন ভিডিও মেকিংয়ের কাজ করছেন। মেয়ে পড়ছেন বিশ্ববিদ্যালয়ে।

‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় রথীর। ১৯৯৩ সালে এটি মুক্তি পেয়েছিল। এ সিনেমাতে তার বিপরীতে ছিলেন আমিন খান। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

তালিকার শুরুতেই কাজী শুভ

ডিএমএস থেকে শুরু হচ্ছে একক অ্যালবাম প্রকাশ তালিকার শুরুতেই কাজী শুভ

মানসিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে গান, বলছে গবেষণা

মানসিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে গান, বলছে গবেষণা

বাড়ছে শিল্পী মিউজিশিয়ানদের হতাশা

দেশে কমছে স্টেজ শো বাড়ছে শিল্পী মিউজিশিয়ানদের হতাশা

দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ

দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ

‘তুঝে দেখা তো…’ থেকে ‘দিল তো পাগল হ্যায়’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া

‘তুঝে দেখা তো…’ থেকে ‘দিল তো পাগল হ্যায়’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া

আরও পড়ুন

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম