Logo
Logo
×

Advertisement

বিনোদন

ইংরেজিতে ‘ধন্যবাদ’ জানাতেই প্রযোজককে ধমক প্রসেনজিতের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম

ইংরেজিতে ‘ধন্যবাদ’ জানাতেই প্রযোজককে ধমক প্রসেনজিতের

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ‘ডাক্তার কাকু’ সিনেমার প্রযোজক এনা সাহা। ছবি: সংগৃহীত

Advertisement

টালিউডের ‘বুম্বাদা’ খ্যাত অভিনেতা প্রসেনজিৎ ও ঋদ্ধি সেনের ‘ডাক্তার কাকু’ সিনেমাটি কয়েক বছর আগে নির্মাণ করা হলেও পারিপার্শ্বিক জটিলতার কারণে তা মুক্তি পেতে দেরি হচ্ছিল। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে। 

পাভেল পরিচালিত এ সিনেমায় প্রসেনজিৎ ও ঋদ্ধি সেনের একটা অসামান্য মেলবন্ধন দেখা গেছে। এতে আরও অভিনয় করেছেন এনা সাহা ও রজতাভ দত্তের মত অভিনেতা। অতিথি শিল্পী হিসেবে আছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। 

এদিকে, ‘ডাক্তার কাকু' সিনেমাটি প্রযোজনা করেছেন এনা সাহা। প্রযোজনার পাশাপাশি সিনেমায় তাকে প্রসেনজিতের সহকর্মী হিসেবে অভিনয়েও দেখা যাবে। আর পাঁচজন জুনিয়র সহকর্মীর সঙ্গে যেমন স্নেহের সঙ্গে কথা বলেন প্রসেনজিৎ, এনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নন তিনি। অন্যদিকে, এনা সাহাও সম্মানের চোখে দেখেন প্রসেনজিৎকে। 

বয়সে ছোট সহকর্মীদের ছোট ছোট ভুল প্রসেনজিৎ কেমন ভাবে ধরিয়ে দেন তার একটি নমুনা সম্প্রতি ধরা পড়েছে ভিডিওতে। সম্প্রতি ‘ডাক্তার কাকু’ সিনেমার হল ভিজিট চলাকালে সিনেমাপ্রেমী দর্শকদের সঙ্গে কথা বলতে গিয়ে এনা ইংরেজি ভাষায় কথা বলেন। ইংরেজি ভাষায় ধন্যবাদ বলতেই পাশ থেকে প্রসেনজিৎ বলে ওঠেন— বাংলা সিনেমা বাংলায় কথা বলো। 

প্রসেনজিতের কথায় একটুও রাগ না করে নিজের ভুল স্বীকার করে নেন অভিনেত্রী এনা। সঙ্গে সঙ্গে নিজের জিভ কেটে তিনি বলেন, সরি! থ্যাঙ্ক ইউ নয় অনেক ধন্যবাদ। এই ছোট্ট মুহূর্তই বুঝিয়ে দেয় যে, বাংলা এবং বাংলা ভাষাকে সম্মান প্রতিটি বাঙালির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত।

এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ প্রসেনজিতের এই শিক্ষণীয় কথার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শ্রীলীলার যে ভিডিও ২৫ কোটি ৮১ লাখ ভিউ

শ্রীলীলার যে ভিডিও ২৫ কোটি ৮১ লাখ ভিউ

শুভশ্রীর রান্না করার বিষয়ে এবার মুখ খুললেন রাজের মা

শুভশ্রীর রান্না করার বিষয়ে এবার মুখ খুললেন রাজের মা

কার সঙ্গে নতুন জুটি বাঁধছেন মধুমিতা?

কার সঙ্গে নতুন জুটি বাঁধছেন মধুমিতা?

বিনোদন জগতে ভারতের শীর্ষ ধনী শাহরুখ, সম্পদের পরিমাণ কত?

বিনোদন জগতে ভারতের শীর্ষ ধনী শাহরুখ, সম্পদের পরিমাণ কত?

আজ নায়ক জাফর ইকবালের জন্মদিন

আজ নায়ক জাফর ইকবালের জন্মদিন

আরও পড়ুন

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম