১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।
|
ফলো করুন |
|
|---|---|
সময়ের স্রোত তার নিজস্ব নিয়মেই বয়ে চলে। সেই স্রোতের ধারায় নানা ঘটনা–দুর্ঘটনা, মনীষী ও সাধারণ মানুষের জন্ম-মৃত্যুর মধ্য দিয়ে সমৃদ্ধ হয় মানবসভ্যতা, গড়ে ওঠে ইতিহাস। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে প্রতিটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে এমন অনেক ঘটনা ও ব্যক্তিত্ব, যা ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।
আজ ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার। চলুন ইতিহাসের পাতায় চোখ রেখে জেনে নিই—এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।
ঘটনাবলী
১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।
১৬৬৬ - নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যে সাগরে যুদ্ধ হয় ।
১৭০০ - তুরস্ক-রাশিয়া যুদ্ধ বিরতি। আমেরিকার স্বাধীনতা চুক্তি স্বাক্ষর ঘোষণা।
১৭৭৬- সালের এই দিনে আমেরিকা স্বাধীনতা লাভ করে।
১৮২৭ - নিউ ইয়র্ক রাজ্যে দাস প্রথার বিলুপ্তি ঘটে।
১৮২৮ - উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন।
১৮২৯ - লন্ডনে প্রথম বাস চলাচল শুরু।
১৮৪৮ - কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন।
১৯১৪ - জার্মানি বেলজিয়াম দখল করে নেয়।
১৯১৪ - প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ - সিলেটে সিলেট জেলা খেলাফত কমিটি গঠিত হয় এবং হাওয়া পাড়ায় মৌলবী আবদুল্লাহ বিএল-এর বাসভবনে এর অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৬৭ - ভারতে নাগার্জুন সাগর বাঁধের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
১৯৭৮ - লাতিন আমেরিকার ৮টি দেশের আমাজান নদী সংক্রান্ত চুক্তি স্বাক্ষর।
১৯৮২ - ইরানের চারজন কূটনীতিককে লেবাননের মিলিশিয়ারা অপহরণ করে।
১৯৮৭ -প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান।
২০০০ - ব্রিটিশ রানিমাতা এলিজাবেথের শততম জন্মবার্ষিকী পালন।
২০১১ - থাইল্যান্ডের ইতিহাসে ২৬তম ৫০০ আসনের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
২০১৬ - প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ঔষধ রপ্তানি শুরু করে বেক্সিমকো ফার্মা।
২০১৯ - যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শপিংমলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২২ জন নিহত হয়।
জন্ম
১৭৯২ - পার্সি বিশি শেলি, ইংরেজ কবি।
১৮৫৯ - ক্যুট হামসুন, নোবেলজয়ী নরওয়েজীয় কথাশিল্পী।
১৯২৯ - কিশোর কুমার, বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক এবং নায়ক।
১৯২৯ - ইয়াসির আরাফাত, ফিলিস্তিনি নেতা।
১৯৪৭ - আবুল হাসান, বাংলাদেশী আধুনিক কবি।
১৯৬১ - বারাক ওবামা, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাজনীতিবিদ।
১৯৬৫ - ফ্রেদ্রিক রাইনফেল্ৎ, সুইডেনের প্রধানমন্ত্রী।
১৯৬৭ - আরবাজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক।
মৃত্যু
১০৬০ - ফ্রান্সের রাজা প্রথম হেনরি।
১৮৭৫ - হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, ডেনীয় লেখক এবং কবি।
১৯১৯ - ডেভ গ্রিগরি, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৭৮ - সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
২০০৩ - ফ্রেড্রিখ চ্যাপম্যান রবিন্স, মার্কিন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী।
২০২০ - মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাঙালি কবি,কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক।
