Logo
Logo
×
   

একদিন প্রতিদিন

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ফাইল ছবি

সময়ের স্রোত তার নিজস্ব নিয়মেই বয়ে চলে। সেই স্রোতের ধারায় নানা ঘটনা-দুর্ঘটনা, মনীষী ও সাধারণ মানুষের জন্ম-মৃত্যুর মধ্য দিয়ে সমৃদ্ধ হয় মানবসভ্যতা, গড়ে ওঠে ইতিহাস। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে প্রতিটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে এমন অনেক ঘটনা ও ব্যক্তিত্ব, যা ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।

আজ ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার। চলুন ইতিহাসের পাতায় চোখ রেখে জেনে নিই—এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।

ঘটনাবলি:

১৪৩৭ - মুদ্রণ যন্ত্রের আবিষ্কার।

১৫৫১ - তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।

১৫৮৫ - রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।

১৭৬২ - ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।

১৭৯০ - সুইডেন ও রাশিয়া শান্তিচুক্তি করে।

১৮২৫ - ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাড অনেক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিষ্কার করতে সক্ষম হন।

১৮৪৮ - গঠিত হয় ওরেগন এলাকা।

১৮৮৫ - জাপান জং প্রতিরোধক রং প্যাটেন্ট করে।

১৯০০ - ২০০ মার্কিন নৌ-সেনা অবতরণ করে পিকিং দখল করে নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে।

১৯১২ - মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।

১৯৩১ - ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণির দুই ছাত্রী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।

১৯৪১ - রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে জাপান রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।

১৯৪৭ - ভারত বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়।

জন্ম:

১২৫৭ - জাপান সম্রাট হানাজোনো।

১৮৬৭ - নোবেলজয়ী ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলসওয়ার্দ।

মৃত্যু:

১৪৩৩ - পর্তুগালের রাজা প্রথম জোহান।

১৯৩৫ - নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিক জুলিও কুরি।

১৯৪১ - নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়।

১৯৫৬ - জার্মান নাট্যকার ব্রেখট।

১৯৭২ - ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রম্যাঁ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .