Logo
Logo
×
   

একদিন প্রতিদিন

২০ আগস্ট: ইতিহাসের এই দিনে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:০১ এএম

২০ আগস্ট: ইতিহাসের এই দিনে

ফাইল ছবি

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।

আজ ২০ আগস্ট, ২০২৬ (সোমবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮২৮ - (৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ) হিন্দুধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩) ও তার বন্ধুরা মিলে এক সর্বজনীন উপাসনার মাধ্যমে কলকাতায় ব্রাহ্মসমাজ শুরু করেন।

১৮৯৭ - চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস মশাবাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন।

১৯১৪ - জার্মান নাৎসি বাহিনী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস দখল করে।

১৯৪১ - সোভিয়েত ইউনিয়নভুক্ত এস্তোনিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৯৬১ - পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন প্রাচীর তৈরির কাজ শেষ হয়।

১৯৭০ - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

১৯৭১ - ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হন।

১৯৮৮ - দীর্ঘ আট বছর পর ইরান-ইরাক যুদ্ধ বিরতি কার্যকর।

জন্ম

১৭৭৯ - জনস জ্যাকব বার্জেলিয়াস, আধুনিক রসায়নের সহপ্রতিষ্ঠাতা।

১৮৩৩ - বেঞ্জামিন হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি।

১৮৪৭ - অ্যান্ড্রু গ্রিনউড, ইংলিশ ক্রিকেটার।

১৮৫৮ - ওমর আল-মুখতার, ইতালীয় ঔপনিবেশবিরোধী লিবিয়ার গেরিলা যোদ্ধা ও স্বাধীনতাকামী নেতা।

১৮৬৩ - মৌলভি আবদুল করিম শিক্ষক, শিক্ষাব্রতী, সমাজসেবী।

১৮৬৪ - রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক।

১৮৮৬ - রবীন্দ্রসাহিত্য সমালোচক ও সাহিত্যিক অজিতকুমার চক্রবর্তী।

১৮৯০ - এইচপি লাভক্রাফট, আমেরিকান ছোট গল্পের লেখক, সম্পাদক ও ঔপন্যাসিক।

১৮৯৬ - গোষ্ঠ পাল, ভারতীয় ফুটবলার।

১৯০১ - সরোজকুমার রায়চৌধুরী বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক।

১৯৪০ - রেক্স সেলার্স, ভারতীয়-অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৪২ - মেহেরুন নেসা, বাংলাদেশি কবি এবং শহীদ বুদ্ধিজীবী।

১৯৪৪ - রাজীব গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪৫ - ঊষা গাঙ্গুলি, ভারতীয় নাট্য আন্দোলনের নির্ভীক কর্মী, নাট্য-পরিচালক,নাট্যাভিনেত্রী।

১৯৪৬ - এনআর নারায়ণ মূর্তি, ভারতীয় ব্যবসায়ী, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা।

১৯৫২ - জন এম্বুরি, ইংরেজ ক্রিকেটার এবং কোচ।

১৯৮১ - বেন বার্নেস (অভিনেতা), ইংরেজ অভিনেতা।

১৯৮৩ - অ্যান্ড্রু গারফিল্ড, মার্কিন-ইংরেজ অভিনেতা।

মৃত্যু

১৮৯৯ - বলেন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের সদস্য, কবি ও প্রাবন্ধিক।

১৯০৬ - আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক।

১৯১৫- নোবেলজয়ী (১৯০৮) জার্মান জীবাণুবিদ, পল এইরলিখ।

১৯১৯ - গ্রিগর ম্যাকগ্রিগর, স্কটিশ ক্রিকেটার এবং রাগবি খেলোয়াড়।

১৯৩০ - চার্লস ব্যানারম্যান, অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং আম্পায়ার।

১৯৬১- নোবেলজয়ী (১৯৪৬) মার্কিন পদার্থবিদ পার্সি ইউলিয়াম ব্রিজম্যান।

১৯৮৬ - গৌরীপ্রসন্ন মজুমদার, বাংলা আধুনিক ও চলচ্চিত্রের বিশিষ্ট গীতিকার ও সুরকার। আবদুর রশীদ তর্কবাগীশ, ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯৭১ - বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বাংলাদেশের ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

২০১৩ - নরেন্দ্র দাভোলকার, ভারতীয় চিকিৎসক, সমাজসেবী, যুক্তিবাদী ও মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি।

২০২২ - সমর বন্দ্যোপাধ্যায়, কিংবদন্তি ভারতীয় বাঙালি ফুটবলার যিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত ছিলেন।

২০২৪ - উৎপলেন্দু চক্রবর্তী,ভারতীয় বাংলা চলচ্চিত্র পরিচালক, লেখক এবং থিয়েটার ব্যক্তিত্ব।

ছুটি ও অন্যান্য

বিশ্ব মশা দিবস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .