Logo
Logo
×
   

একদিন প্রতিদিন

২১ আগস্ট: ইতিহাসের এই দিনে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:৫৩ এএম

২১ আগস্ট: ইতিহাসের এই দিনে

সংগৃহীত ছবি

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।

আজ ২১ আগস্ট, ২০২৬ (শুক্রবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮৭৮ - প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা।

১৯১১ - লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম মোনালিসার ছবিটি আজকের দিনে লুভ্যর মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়।

১৯১৫ - ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫৯ - হাওয়াই আমেরিকার ৫০তম রাজ্যে পরিণত হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।

১৯৯১ - লাটিভা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।

২০০৭ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের আক্রমণের প্রতিবাদে এ দিনটি কালো দিবস হিসেবে চিহ্নিত করা হয়।

জন্ম:

১৭৮৯ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ।

১৯৭৩ - সের্গেই ব্রিন, রুশ বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও সার্চ ইঞ্জিন গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯৮৬ - বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।

১৯৮৯ - আলেক্স ভিদাল, স্প্যানিশ ফুটবলার।

মৃত্যু:

১৬১৩ - বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ।

১৬১৩ - বাংলার শাসনকর্তা ইসলাম খাঁ।

১৯৪০ - রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কি।

১৯৪৩ - সাহিত্যে নোবেলজয়ী ডেনিশ লেখক হেইনরিক পন্টোপপিডান।

১৯৭৮- বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার।

১৯৯৫ - সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।

২০০৬ - ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক।

২০১৭ - নায়ক রাজ রাজ্জাক, বাংলাদেশের একজন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .