Logo
Logo
×
   

একদিন প্রতিদিন

‘সিঙ্গেলেই সুখী’ দিবস আজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৯ পিএম

‘সিঙ্গেলেই সুখী’ দিবস আজ

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় ভালোবাসার মানুষদের জন্য একেকটি দিবস। এরই ধারবাহিকতায় রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডের ধারবাহিকতায় আজ প্রমিস ডে। ভালোবাসার মানুষগুলো উদযাপন করছেন নিজেদের মতো করে।

তবে সিঙ্গেলরা চাইলে আজ সুখেই কাটাতে পারবেন নিজের মতো। ১১ ফেব্রুয়ারি ‘সিঙ্গেলেই সুখী দিবস’ (স্যাটিসফায়েড স্টেয়িং সিঙ্গেল ডে)।

টমাস ও রুথ রয় নামের দু’জনের উদ্যোগে দিনটির প্রচলন হয়। কবে থেকে এই দিবস পালিত হচ্ছে সেটি জানা যায়নি।

দিবসটিকে নিজের মতো করে উদযাপন করতে পারেন। দূর থেকে ঘুরে আসতে পারেন। আবার চাইলে সিঙ্গেল বন্ধুরা মিলে পার্টি বা পিকনিকও করতে পারেন।

স্যাটিসফায়েড স্টেয়িং সিঙ্গেল ডে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .