Logo
Logo
×
   

সরকার

প্রতিমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দিতে গিয়ে গাড়ি উলটে আহত ৮ পুলিশ সদস্য

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম

প্রতিমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দিতে গিয়ে গাড়ি উলটে আহত ৮ পুলিশ সদস্য

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি উলটে অন্তত আট পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে গাড়িযোগে বাঞ্ছারামপুরের উদ্দেশে রওনা দেয়। ভেলানগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উলটে সড়কের পাশের জমিতে পড়ে যায়।

দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। আহত অন্যরা হলেন— কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুস সালাম, মাইনুল হাসান এবং এএসআই নিজাম।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .