Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ওমরাহ পালনের নিরাপদ সময় জানাল সৌদি সরকার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম

ওমরাহ পালনের নিরাপদ সময় জানাল সৌদি সরকার

রমজানের শেষ ১০ দিনে মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনকারীদের জন্য ভিড় এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কিছু নির্দেশিকা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় 

 গালফ নিউজের খবরে বলা হয়েছে, পিক আওয়ার বা ব্যস্ততম সময় পরিহার করতে। মন্ত্রণালয় মূলত ওমরাহ যাত্রীদের দিনের সবচেয়ে বেশি ভিড় হওয়ার সময়গুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। 

ট্রাফিক সূচক অনুযায়ী সবচেয়ে ব্যস্ত সময়গুলো হলো বিকাল ৪টা থেকে রাত ১০টা এবং ভোর ৫টা থেকে সকাল ৮টা।

ওমরাহ পালনের জন্য সবচেয়ে আরামদায়ক এবং কম ভিড়ের সময় হিসেবে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সময়কে চিহ্নিত করা হয়েছে। এছাড়া রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত মাঝারি ধরনের ভিড় থাকে।

শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষ উন্নত নিরাপত্তা প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে।

এদিকে রমজানের শেষ দিনগুলোতে ওমরাহ পালনকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় নিরাপত্তা বাহিনী তাদের প্রস্তুতি জোরদার করেছে। এই পদক্ষেপগুলোর মূল লক্ষ্য হলো ওমরাহ পালনকারীরা যেন স্বাচ্ছন্দ্যে এবং ভিড়মুক্ত পরিবেশে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .