Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে পারমাণবিক বিপর্যয়ের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০২:০২ এএম

ইরান যুদ্ধে পারমাণবিক বিপর্যয়ের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Advertisement

মার্কিন-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ আরও বাড়লে পারমাণবিক বিপর্যয়ের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ডব্লিউএইচও আঞ্চলিক পরিচালক হানান বালখি পলিটিকোকে জানিয়েছেন, জাতিসংঘের কর্মীরা ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন-ইসরাইলি হামলার পরিণতি পর্যবেক্ষণ করছেন।

বালখি বলেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে পারমাণবিক ঘটনা, এটাই আমাদের সবচেয়ে বেশি চিন্তিত করছে। আমরা যতটা প্রস্তুতি নিই না কেন, ক্ষতি ঠেকানোর কিছু নেই। এই অঞ্চলের জন্য এবং এটা ঘটলে বিশ্বের জন্য পরিণতি দশকের পর দশক ধরে থাকবে।’

পারমাণবিক স্থাপনায় হামলা বা অস্ত্র ব্যবহার — উভয় অর্থেই পারমাণবিক ঘটনার জন্য কর্মীরা প্রস্তুত বলে জানান তিনি। বালখি বলেন, ‘আমরা এটা নিয়ে ভাবছি এবং সত্যিই আশা করছি এটা না ঘটুক।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি শাসনের ‘আসন্ন পারমাণবিক হুমকি দূর করার’ প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তিনি দেননি।

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ফোরদো, ইস্পাহান ও নাতানজে হামলার কথা নিশ্চিত করেছে। ২৮ ফেব্রুয়ারি নতুন আক্রমণ শুরুর পর থেকেও পারমাণবিক স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে।

এখন পর্যন্ত অঞ্চলে তেজস্ক্রিয় দূষণের কোনো খবর নেই। তবে পারমাণবিক ঘটনা ঘটলে মানুষের ফুসফুস ও ত্বকে তাৎক্ষণিক ক্ষতি এবং ক্যান্সার ও মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়বে বলে ব্যাখ্যা করলেন বালখি। তিনি মনে করিয়ে দিলেন, ১৯৮৬ সালে চেরনোবিল দুর্ঘটনায় প্রথম কয়েক মাসে প্রায় ৩০ জন মারা গিয়েছিলেন। পরে হাজারো থাইরয়েড ক্যান্সারের রোগী হয়েছেন এবং দশকের পর দশক ধরে চলেছে মানসিক উদ্বেগ।

ট্রাম্পের এআই উপদেষ্টা ডেভিড স্যাকস বলেছেন, ‘ইসরাইল পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে’ — এই আশঙ্কা তার মধ্যেও আছে। ট্রাম্প এই কথা নাকচ করে বলেছেন, ‘ইসরাইল তা করবে না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি!

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি!

সাত দিনের ‘আলটিমেটামের’ আগেই ইরানকে জবাব দিয়েছেন ট্রাম্প

সাত দিনের ‘আলটিমেটামের’ আগেই ইরানকে জবাব দিয়েছেন ট্রাম্প

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ

ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ

আরও পড়ুন

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

সন্তান জন্মালেই সরকারি হাসপাতাল থেকে দেওয়া হবে সোনার আংটি, যারা পাবেন

সন্তান জন্মালেই সরকারি হাসপাতাল থেকে দেওয়া হবে সোনার আংটি, যারা পাবেন

নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি

নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম