Logo
Logo
×
   

আন্তর্জাতিক

তেহরানে মার্কিন- ইসরাইলি হামলায় ৩৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০২:২৩ পিএম

তেহরানে মার্কিন- ইসরাইলি হামলায় ৩৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

অন্তত ১ হাজার ৮৬৯টি পরিবার বর্তমানে বাসস্থান সংকটে রয়েছে। ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৩ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির মেয়রের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। 

তেহরান সিটি করপোরেশনের মুখপাত্র আব্দুলমোহর মোহাম্মদখানি বলেন, ক্ষয়ক্ষতির মাত্রা ভিন্ন ভিন্ন—কোথাও কাঁচ, দরজা বা জানালা ভেঙেছে, আবার কোথাও বড় ধরনের সংস্কার বা সম্পূর্ণ পুনর্নির্মাণের প্রয়োজন হচ্ছে।


তিনি জানান, অন্তত ১ হাজার ৮৬৯টি পরিবার বর্তমানে বাসস্থান সংকটে রয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ২৪৫টি পরিবারকে ইতোমধ্যে ২৩টি আবাসিক কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া, চার হাজারের বেশি বাড়িঘরে মেরামতের কাজ শুরু হয়েছে, যা সরাসরি সিটি কর্তৃপক্ষ করছে অথবা আর্থিক সহায়তা দিচ্ছে।

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম