Logo
Logo
×
   

আন্তর্জাতিক

তেহরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পিএম

তেহরানে শতবর্ষী  চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা হয়েছে। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় প্রতিষ্ঠানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হামলাকে ‘বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার ওপর সরাসরি আঘাত’ হিসেবে উল্লেখ করেন।


তিনি বলেন, ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই গবেষণা কেন্দ্রটি আন্তর্জাতিক স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত।

এক্সে  পোস্ট করা ছবিতে দেখা গেছে, ভবনটির বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম