Logo
Logo
×
   

আন্তর্জাতিক

পেট্রল-ডিজেলের দাম কমাল চীন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম

পেট্রল-ডিজেলের দাম কমাল চীন

ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পাম্প পর্যায়ে পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে চীন।

চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা হিসেবে কাজ করা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছে, বিশ্ববাজারে তেলের দামের পরিবর্তনের সঙ্গে মিল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি দশ কর্মদিবস পরপর আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে পেট্রলের দাম নির্ধারণ করে কমিশন।

পেট্রলের দাম কমে যাওয়ায় ৫০ লিটারের একটি ট্যাংক ভর্তি করতে গেলে চালকদের প্রায় তিন ডলার সাশ্রয় হবে।

ইরান যুদ্ধে শুরুর পর তেলের দাম বেড়ে যাওয়ায় বেইজিং একাধিকবার পেট্রল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়িয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম