Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩১ পিএম

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র। সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে অপারেশন ইকোনমিক ফিউরি বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই অভিযানের অংশ হিসেবে তেহরানের প্রায় ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করার দাবি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

বুধবার (২৯ এপ্রিল) মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই চাপ প্রয়োগের প্রচারণা শুরু হয়। তিনি বলেন, আমরা প্রায় ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো সম্পদ কবজায় নিয়েছি এবং বিশ্বজুড়ে ইরানের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ (স্থগিত) করা হচ্ছে।

বেসেন্ট আরও জানান, ইরান থেকে তেল ক্রেতাদের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এ মার্কিন পদক্ষেপকে উপহাস করে বলেছে, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কেবল বৃদ্ধিই পাবে। 

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ মার্কিন ট্রেজারি সেক্রেটারির এই তৎপরতাকে ‘আবর্জনা’ হিসেবে অভিহিত করেছেন।

সূত্র: আলজাজিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম